11>খাওয়া-দাওয়ার ব্যাপারে শ্রী মা সারদা দেবী বলেছেন;;---
খাওয়া-দাওয়ার কিরকম নিয়ম পালন করা উচিত--শ্যামবাজারের ডাক্তার ললিতবাবুর এই প্রশ্নে মা বলছেন--"আদ্যশ্রাদ্ধের অন্ন খেতে নেই,ভক্তির বড় হানি হয়।বরং অন্য শ্রাদ্ধের অন্ন খাবে,তবু আদ্যশ্রাদ্ধের নয়,ঠাকুর নিষেধ করতেন।আর যা কিছু খাবে,ভগবান কে দিয়ে খাবে,অপ্রসাদী অন্ন খেতে নেই।যেমন অন্ন খাবে তেমন রক্ত হবে।শুদ্ধ অন্ন খেলে শুদ্ধ রক্ত হয়, শুদ্ধ মন হয়, বল হয়।শুদ্ধ মনে শুদ্ধাভক্তি হয়, প্রেম হয়"----------গৃহী-মানুষ কে আত্মীয় স্বজনের শ্রাদ্ধে যেতেই হয়, সেখানে কি করণীয়?ললিতবাবুর এই প্রশ্নের উত্তরে মা বলছেন--"শ্রাদ্ধে গিয়ে কাজকর্ম দেখবে,খাটবে,যেন তারা কিছু মনে না করতে পারে।কিন্তু সে দিনটা কোনরকম করে খাওয়াটা এড়াতে চেষ্টা করবে।নেহাত্ না পারলে শ্রাদ্ধে বিষ্ণু বা দেবতাদিগকে যা নিবেদন হয়, তাই গ্রহণ করবে।প্রসাদী হলে আদ্যশ্রাদ্ধের অন্নও ভক্তেরা খেতে পারে"....... শ্রী মা সারদা দেবী,শ্রীমাভাষিত,18 নং পৃষ্ঠা
(সংগ্রহীত)
<---আদ্যনাথ--->
====================
No comments:
Post a Comment