17> #শ্রীশ্রীমা
মঠে যখন আসবে, যাতে মনে অহংকার না আসে সেরকম সাধারণ পোশাক পরে আসবে।
তোমরা সংসারে আছ, মঠে এসে আর সংসারের কথা আলাপ করবে না। বাড়িতে পূজার্চনার কাজ নিষ্ঠার সঙ্গে করবে।
সংসারের কাজ বেশি করতে হলে রাগ করবে না।
রাগ করে কাজ করলে নিজের ক্ষতি হয়। শ্রীশ্রীমার চিন্তা করবে। এখানে তো তোমরা সৎশিক্ষা আর উপদেশ শোনার জন্যই আস।
মঠের সঙ্গে এই যোগাযোগ সর্বদা রাখবে আর সবসময় শ্রীশ্রীমার স্মরণ-মনন করবে।
মার উপদেশ যখন যেমন তখন তেমন---সেভাবে থাকার অভ্যাস করবে।
শ্রীশ্রীঠাকুর, শ্রীশ্রীমা ও স্বামীজীর জন্মদিনে মঠে অবশ্যই আসবে। গুরুপূর্ণিমাতে ও উলটোরথের দিন ও আসবে।
শ্রীশ্রীমা তোমাদের সবসময় দেখছেন, তোমাদের মঙ্গল করছেন ও করবেন।
(প্রব্রাজিকা ভারতীপ্রাণাজী)
******************
তথ্যসূত্র-( ভারতীপ্রাণা স্মৃতিকথা) পৃষ্ঠা--২০০
( সংগ্রহীত)
<--আদ্যনাথ-->
No comments:
Post a Comment