Thursday, July 25, 2024

26>|| শ্রী শ্রী ঠাকুররের কথা

 26>|| শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব  বলেতছেন,


ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব  বলেতছেন, ঈশ্বর ও তাঁর ঐশ্বর্য।

কিন্তু ঐশ্বর্য দেখেই সকলে ভুলে যায়।
যাঁর এতো ঐশ্বর্য তাঁকে খোঁজে না কেউ। কামিনী কাঞ্চন ভোগ করতে সকলে যায়, কিন্তু দুঃখ, অশান্তিই বেশী। সংসার যেন বিশালাক্ষীর দ, নৌকা দহে একবার পড়লে আর রক্ষা নাই। সেঁকুল কাঁটার মতো এক ছাড়ে তো আর একটি জড়ায়। গোলক ধান্দায় একবার ঢুকলে বেরুনো মুস্কিল। মানুষ যেন ঝলসা পোড়া হয়ে যায়।

একজন ভক্ত - এখন উপায়?

শ্রীরামকৃষ্ণ - উপায়, সাধুসঙ্গ আর প্রার্থনা।

- শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত - উদ্বোধন সংস্করণ - প্রথম খণ্ড - ০২/০৪/১৮৮২

No comments:

Post a Comment