Tuesday, June 6, 2023

22>|| রামকৃষ্ণ মিশনের প্রতীকের মূল ভাব:-

 22>||রামকৃষ্ণ মিশনের প্রতীকের মূল ভাব:-

(Spiri 10/22)

*******************************

     অনেকেই রামকৃষ্ণ মিশনের প্রতীকের মূল ভাব জানতে চান এবং "প্রতীকের নীচে লেখা "তন্নোহংসঃ প্রচোদয়াৎ" কথটির অর্থ জানতে চান। তাই প্রতীকটির মূল ভাব ও  কথাটির অর্থ পোস্ট ক'রলাম এবং সেটিকে Pinned post হিসাবে রাখলাম।


      ছবিতে, তরঙ্গায়িত জল কর্মের প্রতীক, পদ্ম ভক্তির প্রতীক। উদীয়মান সূর্য জ্ঞান, কুণ্ডলিত সর্প যোগ ও কুণ্ডলিনী শক্তির জাগরণের প্রতীক; যেখানে রাজহাঁস হ'লো পরমাত্মার প্রতীক। সুতরাং, ছবিটার সামগ্রিক ভাবনা হ'লো কর্ম, জ্ঞান, ভক্তি ও যোগের মাধ্যমে পরমাত্মাকে লাভের লক্ষ্যে অগ্রসর হওয়া যায়।

~~~~~~~~~~~~~~~~~~~~~~

"তন্নো হংসঃ প্রচোদয়াৎ" কথাটির অর্থ:-

*********************************

      কথাটি বিশ্লেষণ করলে হয়:  তৎ + নহ্ + হংস + প্রচোদয়াৎ।

[TAT = That (indicating God); NAHA = Our; HAMSAH = Sri Hangsa Dev (Paramhangsa); PROCHODAYAT = May guide & inspire]

     অর্থাৎ, হে হংস (পরমহংস) আমার হৃদয়কে প্রজ্জ্বলিত করুন।  ইংরাজি অর্থ:- Let HAMSA (PARAMHAMSA) illuminate my mind.

No comments:

Post a Comment